ই-পেপার

ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত

ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত নানা বিষয় প্রায় আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা এই দুই তারকাকে অনুসরণ করেন, তাঁরা জানেন, দুজনের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়।

আপডেট: ০৯ জুন ২০২৬, ০০:০০
২,৯৯৮ ভিউ
ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত

ছবি সংগৃহীত: ফাইল ছবি

ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত নানা বিষয় প্রায় আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা এই দুই তারকাকে অনুসরণ করেন, তাঁরা জানেন, দুজনের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। বিভিন্ন সময় তাঁদের ফেসবুক পোস্ট, মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে পরোক্ষ খোঁচা ও মতপার্থক্যের আভাস মিলেছে।

কখনো ব্যক্তিগত জীবন, কখনো ক্যারিয়ার কিংবা পারিবারিক প্রসঙ্গ বিভিন্ন ইস্যুতে অপু ও বুবলীর অবস্থান দুই মেরুতে। ফলে ভক্ত-অনুরাগীদের কাছেও তাঁদের সম্পর্ককে ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে এত অমিলের মধ্যেও একটি জায়গায় এসে যেন এক হয়ে গেলেন দুই নায়িকা। আর সেটি হলো ফুটবল বিশ্বকাপ এবং ব্রাজিল দলের প্রতি তাঁদের ভালোবাসা।