ই-পেপার

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন

দেশটির সানাইয়া এলাকায় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে দেশের স্বজনেরা ওই খবর জানতে পেরেছেন।

আপডেট: ২১ জুন ২০২৬, ১৭:৫২
৫১ ভিউ
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। দেশটির সানাইয়া এলাকায় আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে দেশের স্বজনেরা ওই খবর জানতে পেরেছেন।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল ওই পাঁচজনের নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচজন নিহত হয়েছেন, এ তথ্য পেয়েছি। তাঁদের নাম, পরিচয় এখনো জানা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।’