ই-পেপার

হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আপডেট: ০৮ জুন ২০২৬, ০০:০০
২০৪ ভিউ
হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে

ছবি সংগৃহীত: ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান সরেজমিনে দেখে অসন্তোষ প্রকাশের পর রাজধানীর হাতিরঝিল লেকের আবর্জনা পরিষ্কার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ শনিবার সকাল থেকে দেড় শতাধিক কর্মী নিয়ে হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার বিভিন্ন এলাকা ঘুরে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি দেখেছেন। এরপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।